1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: তুষার ইমরান( ২৫) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার ইসরাইল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সোয়া ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার কেশবপুর এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁর টিম সকাল সাড়ে ৮ টায় রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি তুষারকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, উক্ত ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলো বিক্রয়ের জন্য তার কাছে রেখেছিলো।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD