1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রাজশাহী নগরীতে কিশোরী ধর্ষন মামলার আসামী কিশোর গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২১৫ বার পঠিত

রাজশাহী নগরীতে কিশোরী ধর্ষন মামলার আসামী কিশোর গ্রেফতার

জিয়াউল কবীর:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি শ্রী পলাশ কুমার নাথ ওরফে র‌্যামবো ওরফে রেমু (৩৯) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পিাড়ার শ্রী অমর নাথের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা এলাকার ১৮ বছর বয়সী এক কিশোরী গত ১২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় বাসা থেকে বের হয়ে বর্ণালী মোড়ে যায়। সেখান থেকে আসামি শ্রী পলাশ ও তার এক সহযোগী সেই কিশোরীকে কৌশলে মোটরসাইকেলে তুলে প্রথমে উপ-শহর এলাকায় নিয়ে যায়। এরপর রাত সাড়ে ৯ টায় আসামিরা তাকে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার একটি বাগানে নিয়ে যায়। সেখানে আসামি শ্রী পলাশ তার সহযোগীর সহায়তায় সেই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে অসুস্থ অবস্থায় রাণীদিঘী কোর্ট কলেজ যাওয়ার রাস্তায় ফেলে চলে যায়। সেখান থেকে অসুস্থ অবস্থায় ঐ কিশোরী হাঁটতে হাঁটতে কোর্ট স্টেশনে গেলে সেখান থেকে এক রিকশা চালক তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিশোরীর বাবার উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে কাশিয়াডাঙ্গা বিভাগের অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন। অভিযানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শ্রী পলাশের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামান ও তাঁর টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ এপ্রিল রাত সাড়ে ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি শ্রী পলাশকে নগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পিপাড়া এলাকায় থেকে গ্রেপ্তার করে।

উক্ত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD