1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল : বগুড়ায় স্কুলছাত্র নাসিরুল হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।
সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃতরা হলেন- গাবতলী ইশ্বরপুর এলাকার রফিকুল ইসলাম, ইলেজা বেগম এবং মো: রিফাত৷

নিহত নাসিরুল ইসলাম নাসিম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেল মন্ডলের ছেলে। সে ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি ছাত্র।
গত ২৫ ফেব্রুয়ারি শব-ই-বরাতের রাতে এশার নামাজের পর মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর নাসিম বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব স্থানে ছেলের সন্ধান না পাওয়ায় ওয়াজেল মন্ডল পরদিন সারিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করেন।

অপহরণকারীরা মোবাইল নাসিমের বাবাকে জানায়, নাসিমকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ ৮০ হাজার টাকা দিতে হবে।
ছেলেকে ফেরত পেতে ওয়াজেল মন্ডল বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দেন।
টাকা নিতে এলে সারিয়াকান্দি থানা পুলিশ বিকাশের দোকান থেকে নাসিমকে হত্যায় জড়িত সন্দেহে গাবতলীর নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফুফাতো ভাই এনামুল হককে আটক করে।
জিজ্ঞাসাবাদে এনামুল তার মামাতো ভাই নাসিমকে অপহরণের পর হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তিতে নিখোঁজের ৮ দিন পর সোমবার রাত ১০ টার দিকে তাদের তালাবদ্ধ বাড়ির গোয়াল ঘরে মাটি খুঁড়ে নাসিমের হাত-পা বাঁধা বস্তাবন্দি পঁচন ধরা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা হলে বাকি আসামিদের ধরতে র‍্যাবও কাজ শুরু হয়।
র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD