1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বুয়েটে ছাত্ররাজনীতি পুনরায় চালুর দাবীতে ইবি শাখা ছাত্রলীগের মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৮১ বার পঠিত

বুয়েটে ছাত্ররাজনীতি পুনরায় চালুর দাবীতে ইবি শাখা ছাত্রলীগের মানববন্ধন।

তারিকুল ইসলাম, ইবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সাড়ের ১২ দিকে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসব দাবিতে মানববন্ধন করে ছাত্রলীগ।

এ সময় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল-মামুন, আরিফুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ’সহ প্রায় অর্ধশত কর্মী উপস্থিত ছিলেন।

অন্য দাবিগুলো হলো- বুয়েট শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়া, স্বাধীনতা দিবসে বাধাদানকারী বুয়েট শিক্ষার্থদের বিচারের আওতায় আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও মৌলবাদের শিকড় উৎপাঠন।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের যে সিট বাতিল করে, বুয়েট প্রশাসন কতৃক স্বাধীনতা দিবসে ফুল দেয়ায় বাধা প্রদান করে তার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে সারা বাংলাদেশের ছাত্রসমাজ আজ জেগে উঠেছে। তারই প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী শহীদ হয়েছিলো। সেই ছাত্ররাজনীতিকে গলাচিপে হত্যা করার জন্য বুয়েট প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছিলো। আপনারা জানেন মহামান্য হাইকোর্ট বুয়েট প্রশাসনের এই নোংরা সিদ্ধান্ত বাতিল করে ছাত্ররাজনীতির নতুন দিক উন্মোচন করেছে।

মানবন্ধনে বক্তারা বলেন, বুয়েটে জঙ্গিগোষ্ঠী ও জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে অপরাজনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। কারণ বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ হলে পাকিস্তানি পক্ষের শক্তি কায়েম করতে সুবিধা হবে। তবে তাদের এই অসৎ উদ্দেশ্য রুখে দিতে হবে।
বক্তারা আরও বলেন, ইবি ছাত্রলীগ প্রত্যাশা করে বুয়েটে ছাত্রলীগের কার্যক্রম চালু হোক, প্রগতিশীলতা ও মুক্তিযুদ্ধের চেতনার চর্চা হোক। আমরা বিশ্বাস করি, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির পক্ষে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD