1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রূপগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২২১ বার পঠিত

রূপগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কামাল হত্যার মামলার আসামি সাদ্দামকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শুক্রবার (২৯শে মার্চ) দুপুরে ঢাকার ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১ র মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪শে মার্চ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম  আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা ৬জন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার  টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরমধ্যে ৪ জন আসামি আদালতে রায় প্রদান কালে জেলহাজতে আটক ছিল। শরীফ (২০) এবং সাদ্দাম (২৬) নামের দুইজন পলাতক ছিল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে। এক পর্যায়ে র‌্যাব -১১ একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দামের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। শুক্রবার ডিএমপি ঢাকার ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, রূপগঞ্জ উপজেলার গুতিয়াব গ্রামের কামাল হোসেন জমির কেনা-বেচার ব্যবসা করতেন। সেই সুবাদে জমি বিক্রয়ের শর্তে ভিকটিম তার নিজ এলাকার মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় কামাল হোসেন বায়নার টাকা ফেরত দিবে বলে আশ্বস্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ও প্রায় সময় কথা-কাটাকাটি চলছিল। সেই বিবাদের সূত্র ধরে ২০১৪ সালের ২৪ শে জুন সাদ্দামসহ ৫ জন মিলে ভিকটিমকে টার্গেট করে কামাল হোসেন রাস্তার মধ্যে এলোপাতাড়ি মারধর করে এবং কুপিয়ে হত্যা করে।

উক্ত ঘটনায় কামাল হোসেন মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েল করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD