1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

কাটাখালী থানায় ক্রোকী পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি জব্দ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পঠিত

কাটাখালী থানায় ক্রোকী পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি জব্দ।

__________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কুখন্ডি খাঁপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

অস্থাবর সম্পত্তি গুলোর মধ্যে রয়েছে একটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, একটি নিক্তি, একটি ট্রাংক, একটি আলনা, একটি টেবিল, একটি গ্যাসের চুলা, সিলিন্ডার ও একটি প্লাস্টিকের রেক।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কুখন্ডি খাঁপাড়ার মানিকের ছেলে ১৫টি চুরি ও মাদক মামলার আসামি কুখ্যাত গরু চোর মো: সাজ্জাদ (৩০) পুঠিয়া থানার ডাকাতির প্রস্তুতির মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। এজন্য বিজ্ঞ আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন। উক্ত পরোয়ানা তামিলে আসামি সাজ্জাদের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে তৎপর হয় কাটাখালী থানা পুলিশ।

গতকাল ২৫শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল সোয়া ৪ টায় কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাঁদের টিম অভিযান পরিচালনা করে আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।

ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD