1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সিপিএসসি, র‍্যাব -৫ , রাজশাহী কর্তৃক বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার – ১। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৩১ বার পঠিত

সিপিএসসি, র‌্যাব -৫ , রাজশাহী কর্তৃক বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার – ১।

___________রাজশাহী ব্যুরো

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রবিবার ২৪ মার্চ ২০২৪ তারিখ সময় ভোর-০৫.১৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ১হাজার ৭শ’৮০ গ্রাম হেরোইন, মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি উদ্ধার করেছে এবং আসামী মোঃ মিশু শেখ (২১), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-চরভূবনপাড়া (আষাড়িয়াদহ), থানা – গোদাগাড়ী, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে জানা যায় , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউপিসর অধীন চরভূবনপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ মিশু শেখ (২১), পিতা-মোঃ হাবিবুর রহমান এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। বিষয়টি জানামাত্রই র‌্যাবের গোয়েন্দা দল উল্লিখিত স্থানে মাদক ব্যবসায়ী মোঃ মিশু শেখ (২১) এর বসত বাড়িতে নৌকাযোগে পদ্মা নদী পার হয়ে অতি গোপনীয়তার সাথে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম ০১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে এবং অপর ০১ জন পিছনের ছোট গেইট খুলে পশ্চিম দিকে রাতের আধারে ভুট্টা ক্ষেতের ভিতরে দ্রুত গতিতে দৌড়ে সীমান্তবর্তী এলাকার দিকে চলে যায়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী স্বীকার করে যে, তার বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে। পরবর্তীতে উক্ত আসামীর টিনসেড বসতবাড়ীর দক্ষিণাংশে অবস্থিত খড়ের স্তূপের নীচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD