1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর শ্রীপুরে মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্য আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৩১ বার পঠিত

গাজীপুর শ্রীপুরে মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্য আটক

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার ঢাকা বিভাগ

আজ বুধবার (২০ মার্চ ২০২৪ খ্রি.)গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশ মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার ও ১০টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেছে।বুধবার দুপুর ১২ ঘটিকায় শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো আজমীর হোসেন।এ সময় শ্রীপুর থানার ওসি মো.শাহ্ জামান, পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. এনায়েত কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জের সদর উপজেলার শিপন হোসেন (৩০),ময়মনসিংহের নান্দাইল উপজেলার আলীহরগাতি গ্রামের দুরন্ত খান (৩০),একই উপজেলার বৈতাগৈর গ্রামের রঞ্জিত সরকার (২৯) ও সাগর (২১) এবং নেত্রকোণার পশ্চিম বিলাশপুর গ্রামের রিপন মিয়া (২১)।
সহকারী পুলিশ সুপার আজমীর বলেন,১০ মার্চ রাতে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এস এম পলাশের মালিকানাধীন একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় মামলার তদন্তে নামে শ্রীপুর থানা পুলিশ।তদন্তে নেমেই পুলিশ মোটরসাইকেল চোর চক্রের বড় এক সিন্ডিকেটের সন্ধান পায়।পরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া থেকে দুরন্ত খান ও রঞ্চিত সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে শ্রীপুরের মাওনা এলাকা থেকে শিপন হোসেনকে গ্রেপ্তার করে ।পরে ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জের সদর, করিমগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান চালানো হয়।এ সময় তাদের দেওয়া তথ্য মতে, ১০টি মোটরসাইকেল উদ্ধার এবং রিপন মিয়া ও সাগরকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার কৃতরা গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা,শেরপুর এবং জামালপুরসহ বিভিন্ন জায়গাতে বিক্রি করে থাকে।এরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য।শিপন মিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তিনি জানিয়েছেন,৫ থেকে ৬ বছর যাবৎ মোটরসাইকেল চুরির সঙ্গে সম্পৃক্ত।শ্রীপুর থানার ওসি শাহজামান বলেন,গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD