1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নগরীতে ডিবির অভিযানে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার , গ্রেফতার -১। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৯০ বার পঠিত

নগরীতে ডিবির অভিযানে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার , গ্রেফতার -১

_________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর মতিহার থানার বুড়ির বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আবু রায়হান (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খোরকপুর লক্ষিপুর এলাকার মৃত বেলাদুল ইসলামের ছেলে ।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ১৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান, এসআই কাজী জাকারিয়া ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার বুড়ির বাগান এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সাড়ে ৯ টায় মতিহার থানার বুড়ির বাগান এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবু রায়হানকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD