1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৮০ বার পঠিত

ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল।

তারিকুল ইসলাম, ইবি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া (ইবিতে) কাম ফর রোড চাইল্ড( সি আর সি) সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শেখপাড়া মধ্যপাড়া এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সি আর সি ইবি শাখার সভাপতি শাহীদ কাওসার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, রোভার স্কাউটের সভাপতি মূছা হাসেমী, তারুণ্যের সেক্রেটারি প্রত্যয়।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সি আর সির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ সভাপতি সৌরভ, হাসিবুর, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সাব্বির সি আর সির স্কুল পরিচালক মশিউর, দপ্তর সম্পাদক মুরছালিন, সি আর সি স্কুল ইবি শাখার শিক্ষক মিতা, সিমা, তানভির, তাহমিদ প্রমুখ সহ সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে বলেন সি আর সি ইবি শাখা যে ভাবে এগিয়ে যাচ্ছে আশা করি সামনে আরও অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের উপহার দিবে।

রোভার স্কাউটের সভাপতি মূছা হাসেমী বলেন দেশ ও জাতির কল্যানে সি আর সি শিশুদের নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে, তাদের এই কাজকে আল্লাহ কবুল করুক।

তারুণ্যের সেক্রেটারি প্রত্যয় বলেন, সি আর সি অনেক ভালো কাজ করে তাদের কাজের সাথে থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি।

সংগঠনটির সভাপতি জানান, ‘এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, আমরা আমাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি । তিনি আরো বলেন, মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে”।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD