1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার।

______________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে মাদক বিক্রির সময় মহানগর গোয়েন্দা পুলিশ (আরএমপি) হাতেনাতে গ্রেফতার করেছে থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভাইকে। গতকাল বুধবার রাতে নগরীর লক্ষীপুর মোড় থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেফতারকৃত পরিতোষ ঘোষ মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষের আপন ভাই। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে অভিযান পরিচালনা করে পরিতোষ ঘোষকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত পরিতোষ নগরীর কুমারপাড়া এলাকার জিতেন্দ্রনাথ ওরফে ভবানী ঘোষের পুত্র। তার সহোদর একই এলাকার বাসিন্দা শ্যামল কুমার ঘোষ বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভাইয়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পরিতোষ মাদক ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
এর আগে বুধবার রাত পৌনে ১০ টায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় পৃথক অভিযানে আরও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাজমুল ইসলাম ও মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD