1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে ৬ জুয়াড়ি আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে ৬ জুয়াড়ি আটক।

____________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: ফরিদ হোসেন (২৬), মো: আরমান শেখ (২৫), মো: মাইফুল শেখ (৪৭), মো: মোরাদ শেখ (৪০), মো: তাজুল ইসলাম রবিন (২৪) ও মো: আলীম জামান রিগেন (২৪)। তারা সকলেই বোয়ালিয়া মডেল থানা এলাকার বড় কুঠির এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৩ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মহমুদুল হাসানের নেতৃত্বে অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির তাং, পিপিএম, এসআই আবু তালেব মোল্লা ও তাঁর টিম মহানগর এলাকায় মোবাইল ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশের ঐ টিম ১৩ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১০:৪০ টায় বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD