1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শেরপুরে সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস ড্রাইভার মমিনুল গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২০৪ বার পঠিত

শেরপুরে সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস ড্রাইভার মমিনুল গ্রেপ্তার

আল-আমিন স্টাফ রিপোর্টার ঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া এলাকায় চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনায় মো. হামিদুল্লাহ নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাস ড্রাইভার মমিনুলকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুর দিঘলদী এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকুত মমিনুল জেলার নন্দী বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, শ্রীবরদী উপজেলার বড় পোড়াগড় মধ্যপাড়া গ্রামের বাসিন্দা হামিদুল্লাহ ট্রলি গাড়ির হেলপার এবং মমিনুল মামনি পরিবহন (বাস গাড়ির) ড্রাইভার হিসেবে কাজ করতো। গেলো ২১ফেব্রুয়ারি সকালে ভিকটিম হামিদুল্লাহ ট্রলীতে কাঠ বোঝাই করে শ্রীবরদী থেকে শেরপুর যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রনহীন ও বেপরোয়াগতিতে শেরপুর হতে ছেড়ে আসা বকশীগঞ্জগামী বাস গাড়িটির চালক মো. মমিনুল নিয়স্ত্রন হারিয়ে ভিকটিমের ট্রলীর উপর উঠিয়ে দেয়। এতে গুরুতরভাবে আহত হয় হামিদুল্লাহ। এসময় পালিয়ে যায় বাস চালক মমিনুল।

স্থানীয়রা হামিদুল্লাহকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের বড় ভাই মো. সারোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরে থেকেই বাস চালক মমিনুল আত্মগোপনে ছিল।

এ ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মমিনুলকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃত মমিনুলকে উক্ত মামলায় শ্রীবরদী থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD