1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

পুলিশ মেমোরিয়াল ডে-তে পুলিশ কমিশনার মহোদয়ের শ্রদ্ধা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

পুলিশ মেমোরিয়াল ডে-তে পুলিশ কমিশনার মহোদয়ের শ্রদ্ধা

______________রাজশাহী ব্যুরো

আজ পুলিশ মেমোরিয়াল ডে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে পুলিশ।

এ দিবস উপলক্ষ্যে আজ শনিবার ৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৯ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয় এবং আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাজশাহী পুলিশ লাইনস্-এ পুলিশ মেমোরিয়াল ডে-এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়াসহ এক মিনিট নিরবতা পালন করেন। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহীর যৌথ উদ্যোগে পুলিশ লাইনস্ ড্রিল শেডে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: সাইফুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, রাজশাহী ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী জেলা-সহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD