1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মোবাইল চার্জারের তার পেঁচিয়ে স্ত্রীকে খুনের ২৪ ঘন্টা পেরোতেই ঘাতক স্বামী গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পঠিত

মোবাইল চার্জারের তার পেঁচিয়ে স্ত্রীকে খুনের ২৪ ঘন্টা পেরোতেই ঘাতক স্বামী গ্রেপ্তার

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার ঢাকা বিভাগ

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় শিউলি আক্তার নামে এক গৃহবধুকে মোবাইল চার্জারের তার পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামী রুবেল রানা বিরুদ্ধে।
উক্ত ঘটনাটি গত সোমবার উপজেলার কৃষ্ণপুর হিন্দু পাড়া গ্ৰামে এ ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী রুবেল রানা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সাত গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।
ঘটনার পরপরই নিহত গৃহবধুর মা রাখি বেগম মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক স্বামী রুবেল রানা পলাতক ছিলেন।উক্ত ঘটনার ২৪ ঘটনা পেরোতেই মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঘাতক রুবেল রানা কে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।
এলাকাবাসী জানান, আনুমানিক ৫-৬ বছর আগে শিউলি আক্তার জীবিকার সন্ধানে সৌদি আরবে চলে যায়। এবং সঙ্গে কাজের সুবাদে সেখানে রুবেল রানার সঙ্গে পরিচয় হয়।এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত দেড় বছর আগে রুবেল রানা ও তাঁর স্ত্রী শিউলি কে নিয়ে নিজ বাড়িতে আসেন।এবং গত ৬ মাস যাবত রুবেল রানা স্ত্রী শিউলি আক্তারের বাবার বাড়ি মনোহরদীতে বসবাস করতেন বলে জানা যায়।
ঘাতক স্বামী রুবেল রানা শশুর বাড়ি থেকে বিদেশে পাড়ি জমানো চেষ্টা করলে, সেই আশা ভেস্তে যায়। এক পর্যায়ে রুবেল রানা বিদেশে যেতে না পারার কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো বলে জানান এলাকাবাসী।
মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, এ ঘটনায় নিহতের মা রাখি বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবং হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD