1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

বগুড়ায় স্বর্ণের নকল মূর্তি নিয়ে দুই প্রতারক গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯২ বার পঠিত

বগুড়ায় স্বর্ণের নকল মূর্তি নিয়ে দুই প্রতারক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল: বগুড়ার দুপচাঁচিয়া তালুচ গ্রামস্থ পাচপীর বিজ্ঞান ও প্রযুক্তি বালিকা বিদ্যালয়ের এর সামনে পাকা রাস্তার উপর স্বর্ণের নকল মূর্তি হেফাজতে রেখে প্রতারক দুইজন বিক্রয় করার জন্য অবস্থান করছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি র‌্যাব-১২, একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী মোঃ হেলাল উদ্দীন প্রামানিক (৫০), পিতা- মৃত মোকছেদ আলী প্রামানিক, সাং- তালুচ পূর্ব পাড়া, মোঃ জামাল উদ্দীন প্রামানিক (৫৩), পিতা- মোঃ সিরাজ উদ্দীন প্রামানিক, সাং- ছাতনি, উভয় থানা- দুপচাঁচিয়া, বিশেষ কায়দায় পেপারের কাগজ দ্বারা মোড়ানো টিস্যু ব্যাগে রক্ষিত ১ টি সোনালী রংয়ের স্বর্ণের সদৃশ গনেশ অবয়বকৃত মূর্তিসহ গ্রেফতার করে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানা, বগুড়ায় ১টি প্রতারণা মামলা রয়েছে মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD