1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণার দুর্গাপুরে ইয়াবাসহ গ্রেফতার- ১। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পঠিত

নেত্রকোণার দুর্গাপুরে ইয়াবাসহ গ্রেফতার- ১

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণার দুর্গাপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একশত চার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার নলুয়াপাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র মোঃ শফিকুল ইসলাম ওরফে রনি (২৮)। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব বুধবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুর্গাপুর থানাধীন সদর ইউনিয়নের চায়না মোড় এলাকায় একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে  ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে (এসআই) মোঃ শহীদুল ইসলাম তাহার সঙ্গিয় ফোর্সসহ দুর্গাপুর সদর ইউনিয়নের চায়না মোড়ে (২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে উপজেলার নলুয়াপাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র মোঃ শফিকুল ইসলাম ওরফে রনিকে একশত চার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পরে বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করার নির্দেশ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD