1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মামলা রুজুর ৪ ঘণ্টার মধ্যে চোরাই অটোরিক্সাসহ এক চোরকে গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

মামলা রুজুর ৪ ঘণ্টার মধ্যে চোরাই অটোরিক্সাসহ এক চোরকে গ্রেপ্তার।

___________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটোক্সিা মামলা রুজুর ৪ ঘণ্টার মধ্যে চোরাই অটোরিক্সাসহ এক চোরকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: দুলাল মিয়া (২৪) রংপুর জেলার পীরগঞ্জ জেলার পীরগাছা থানার অন্তরাম সরদারপাড়ার মৃত মুক্তার আলীর ছেলে। সে বর্তমানে নগরীর চন্দ্রিমা থানার মুশইল মাদ্রাসার পাশে বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ রবিবার ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বেলা পৌনে ১২ টায় রাজশাহী মহানগরীর পবা থানার মো: হান্নানের ছেলে টুটুল তার ব্যাটারি চালিত অটোরিক্সায় তালা দিয়ে রাজশাহী মেডিকেলে হাসপাতালের বহি:বিভাগের সামনে রেখে যাত্রী নেওয়ার জন্য ভিতরে যায়। কিছুক্ষণ পর সে ফিরে গিয়ে দেখে তার অটোরিক্সাটি সেখানে নাই। তখন তিনি আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রাজপাড়া থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।

আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে রাজপাড়া থানা পুলিশের একটি টিম চোরাই অটোরিক্সা উদ্ধারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: বদিউজ্জামান, এসআই মো: রাজিবুল করিম ও তার টিম সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর পবা থানার নওহাটা কলেজ মোড় থেকে আসামি দুলাল মিয়াকে চোরাই অটোরিক্সাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD