1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার.

মোস্তাফিজুর রহমান,রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে ৬২ গ্রাম হেরোইনসহ ফুলজান বেগম (৫০) নামের এক কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাটাখালি থানা পুলিশ।
ফুলজান কাটাখালি থানাধীন বাখরাবাজ এলাকার মো: মুক্তার হোসেনের স্ত্রী।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সোয়া ৩ টায় কাটাখালী থানার বাখরাবাজ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় কৌশলে পালিয়ে যায় তার ছেলে মুন্না।
এব্যাপারে কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি মো: তৌহিদুর রহমান বলেন, এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের এক বাড়িতে কতিপয় ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশের ঐ টিম বিকেলে বাখরাবাজ গ্রামে অভিযান পরিচালনা করে আসামি ফুলজান বেগমকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে পারলেও সেখান থেকে তার ছেলে মুন্না ও স্বামী মুক্তার হেসেন কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামির বাড়ি তল্লাশি করে ৬২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, তারা দীর্ঘদিন যাবৎ হেরোইন বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামি ফুলজান ও তার ছেলে পলাতক আসামি মুন্নার বিরুদ্ধে কাটাখালী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত ফুলজানকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD