1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ বার পঠিত

 

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি : মোঃ সোহেল রানা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র রাখার দায়ে দুটি ধারায় শাহীন প্রামানিক (২৭) নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক জেসমিন আরা জাহান এই কারাদন্ডের আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত শাহীন প্রামানিক সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার জোগনীবাড়ি পুরানপাড়া এলাকার মৃত নজির প্রামানিকের ছেলে।

এই আদালতের বেঞ্চসহকারী আব্দুল ফারহান ও এপিপি মহসীন খান রানা এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২০ আগষ্ট রাতে র‌্যাব-১২ এর কাছে খবর আসে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্বরের পাশে দৌলতনেছা কিন্ডার গার্ডেনের সামনে অস্ত্র কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় শাহীন প্রামানিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে শাহীন প্রামানিকের বিরুদ্ধে অভিযোগ প্রামানীত হওয়ায় তাকে ১৮৭৮ সালের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৮৭৮ সালের ১৯(এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD