1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

হিন্দু ছেলের প্রেমের টানে মুসলিম মেয়ে : অবশেষে বিয়ে – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

হিন্দু ছেলের প্রেমের টানে মুসলিম মেয়ে: অবশেষে বিয়ে

স্টাফ রিপোর্টার:

প্রেমের টানে নিজ ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহন করেছে এক যুবতী । প্রথমে তার নাম ছিলো তাহমিদা আলম খান পরে হিন্দু ধর্ম গ্রহন করে নিজের নাম রাখেন জ্যোতি বিশ্বাস । সে ঢাকার গাজীপুর টঙ্গীর দত্তপাড়া হাজিমার্কেট এলাকার মোঃ সামসুল আলম খানের মেয়ে ।


জানাগেছে, ২০১৮ সালে প্রেম হয় রাজবাড়ীর পৌরসভার সজ্জনকান্দা এলাকার ৬ নং ওয়ার্ডের দুলাল কুমার বিশ্বাসের ছেলে অনিক কুমার বিশ্বাসের সাথে । পরে তারা কোর্টের মাধ্যমে এফিডেবিট করে বিয়ে করেন। এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত ১৬ই জুন (শুক্রবার) রাজবাড়ীতে মেয়েকে নিতে আসেন মেয়ের বাবা মোঃ সামসুল আলম খান ও মেয়ের ভাই । কিন্তু মেয়ে তাদের সাথে যেতে রাজী হন না । পরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধ্বস্তাধস্তি হয় । এক পর্যায়ে ছেলের বাড়ী থেকে থানায় ফোন করা হলে ঘটনাস্থলে থানা পুলিশ পৌছানোর আগেই মেয়ের বাবা ও ভাই চলে যায়। যাবার পথেই স্ট্রোক করে মারা যায় মেয়ের বাবা ।

গতকাল সরেজমিনে গিয়ে জানা গেছে, তারা উভয়েই স্বেচ্ছায় নিজেদের মতে ভালোলাগা ও ভালোবাসা থেকে বিয়ে করেছেন।

জ্যোতি বিশ্বাস বলেন, ২০১৮ সালে রাজবাড়ীর কাজীকান্দায় আমার নানা বাড়ীতে বেড়াতে এলে আমাদের পরিচয় হয় ,তারপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমের চার বছর পর ২০২৩ সালের মে মাসের ১৬ তারিখে আমরা কোর্টের মাধ্যমে এফিডেফিট করে বিয়ে করেছি । আমরা ভালো আছি । গত শুক্রবার আমার বাবা সহ ভাই আমাকে নিতে আসে আমাকে । আমি যেতে রাজি না হওয়ায় এখানে একপ্রকার ধ্বস্তাধস্তি হয় আমি আমার শাশুড়ি আমার স্বামী আহত হয়েছি। থানায় ফোন করলে পুলিশ আসে। শুনেছি যাবার পথে আমার বাবা মারা গেছেন স্ট্রোক করে । আমার ভাই আমাকে ফোন করে বলেছে তোর জন্য আমার বাবাকে হারিয়েছি তোকে যেখানে পাই খুন করে ফেলবো । ভিবিন্ন রকম হুমকি প্রদান করে ।
অনিক বিশ্বাস জানায় , আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক থেকে আমরা বিয়ে করেছি । এফিডেফিট করেছি। কেউ কাউকে জোড় করে নয় আমরা স্বেচ্ছায় বিয়ে করেছি। আমি এখন ভয়ে আছি যে, আমার স্ত্রীর বড় ভাই আমাকে ফোন করে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে আমাকে যেখানে পাবে মেরে ফেলবে । আমরা থানায় একটা অভিযোগ করেছি ।
অনিকের মা শ্যামলী রানী বিশ্বাস বলেন, আমার ছেলে যখন মেয়েটিকে নিয়ে আসে বাড়ীতে তখন আমি রাজী ছিলাম না । ছেলে ও মেয়েটির আকুতি মিনতিতে আমি রাজী হই। তারা সাবালক তারা স্বেচ্ছায় রাজী হয়ে বিয়ে করেছে ,অবশেষে আমি মেনে নিয়েছি ।
এ বিষয়ে ঘটনাস্থলে আসা রাজবাড়ী সদর থানার এস আই রকি বলেন, মেয়েকে নিতে তার বাড়ী থেকে ভাই ও বাবা এসেছিলো এবং ছেলের বাড়ীতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম । জানতে পারি মুসলমান মেয়ে স্বেচ্ছায় কোর্টের মাধ্যমে এফিডেফিট করে হিন্দু ছেলে অনিক কে বিয়ে করেছে । পরে কাগজপত্র দেখি । কাগজ পত্র সঠিক আছে । মেয়েকে নিতে এসে ফিরে যাবার সময় মেয়ের বাবা মারা গেছে এটাও শুনেছি । থানা্র উর্ধতন কর্মকর্তাগণ বিষয়টি অবগত ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD