1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত।

___________রাজশাহী ব্যুরো

খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির ৪র্থ সম্মেলন শাহ মখদুম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। উদ্বোধক ছিলেন খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাখমুদা নার্গিস রত্না।

খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির সভাপতি ডা. এফএমএ জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক রাজশাহী মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ আব্দুল মান্নান, রাবির সাবেক রেজিস্ট্রার আবদুস সালাম, বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য গোবিন্দ বাগচী মৃণ¥য়। সঞ্চালনা করেন খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাব হোসেন।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD