1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার উপহার দিলেন অতি:পুলিশ সুপার রেজাউল করিম – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার উপহার দিলেন অতি:পুলিশ সুপার রেজাউল করিম

রাজবাড়ী প্রতিনিধি:


জন্মগত ভাবে শারীরিক প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থী জেসমিন (৭) কে একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মো. রেজাউল করিম।

রোববার (১৮জুন) রাত ৯ টার দিকে জেলার কালুখালী থানায় ডেকে এনে প্রতিবন্ধী জেসমিনকে এ চেয়ার উপহার দেন তিনি। প্রতিবন্ধী জেসমিন উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের কৃষক মোহাম্মদ জিকু হোসেনের মেয়ে। সে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।

এ সময় জেসমিনের মা মরিয়ম বেগম জানান, আমার স্বামী একজন কৃষক। আমাদের পক্ষে একটি হুইল চেয়ার কিনার মত সামর্থ্য ছিল না। একটি হুইল চেয়ারের জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু কেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। গত কয়ের দিন আগে সাংবাদিক শাহিন রেজা তার ফেসবুক আইডিতে পোস্ট করার পর এ চেয়ার উপহার দেন। আমি এবং আমাদের পরিবার তার প্রতি চির কৃতজ্ঞ।

হুইল চেয়ার পেয়ে আনন্দিত জেসমিন। জেসমিন জানায়, এই চেয়ারে বসে আমি স্কুলে যাব। দাদা বাড়ি যাবো। বন্ধুদের সঙ্গে ঘুরবো। স্যারকে অনেক ধন্যবাদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD