1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

বগুড়ায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুই কিশোর ঘটনাস্থলেই নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পঠিত

বগুড়ায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুই কিশোর ঘটনাস্থলেই নিহত

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম: বগুড়ায় দ্বিতীয় বাইপাস মহাসড়কের ট্রাক কে ওভারটেক করতে গিয়ে করতে গিয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর দুর্ঘটনার স্থলেই নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে বগুড়া সদরের বুজরুখবাড়িয়া এলাকায় দ্বিতীয় বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার পারানীপাড়া এলাকার সুমনের ছেলে মাইনুর ও  বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জ্বলের ছেলে সিফাত। তারা দুজনে সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

বগুড়া নারুলী ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম দৈনিক নয়া কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, আজ বেলা ১১টার দিকে মাইনুর আর সিফাত ফিলিংস্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বউবাজারের বাসায় ফিরছিল।
দ্বিতীয় বাইপাস সড়কের বুজরুগবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুধবাহী একটি লরিকে ওভারটেক করার সময় ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই কিশোর নিহত হয়।

তিনি আরও বলেন,  ‘নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD