1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রেলগেট হতে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ০৮ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রেলগেট হতে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ০৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

__________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রেলগেটের উত্তরপাশে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম এলাকায় অপারেশন পরিচালনা করে চাঁদাবাজ চক্রের মূলহোতা আসামী ১। মোঃ মোস্তাফিজুর রহমান ( মাজেদ) (৪০), পিতা-মৃত মোস্তাকিন, সাং-তালাইমারী, থানা-মতিহার, ২। মীর সাব্বির সজল (৩০), পিতা-মৃত মীর কাউছার আলী, সাং-বোয়ালিয়া পাড়া, ৩। মোঃ সহিদ হাসান ( বিপ্লব ) (৩৫), পিতা-মৃত স্বপন, সাং-সপুরা ছয়ঘাটি, ৪। মোঃ রাফিউল আওয়াল আদনান (৩২), পিতা-মৃত রবিউল আওয়াল, সাং-রেলগেট গৌররাঙ্গা, সর্ব থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগর, ৫। শ্রী রিংকু দাস (৩১), পিতা-শ্রী হিরেন্দ্রনাথ দাস, সাং-নারায়ণপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁ, ৬। মোঃ নজরুল ইসলাম (৩৬), পিতা-মোঃ ইসলাম, সাং-শিল্পিপাড়া সুজানগর, থানা-বোয়ালিয়া, ৭। মোঃ আতাউর রহমান (৫০), পিতা-মোঃ আনিসুর রহমান, সাং-নওদাপাড়া আমচত্ত¡র, থানা-শাহমখদুম, ৮। মোঃ রনি (৪১), পিতা-মোঃ তসলিম আলী, সাং-সুজানগর কয়েরদাড়া, থানা-বোয়ালিয়া, রাজশাহী কে গ্রেফতার করেছে এবং তাদের নিকট হতে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও রেজিস্টার উদ্ধার, চাঁদা বাবদ উত্তোলিত নগদ টাকাসহ এবং ০৫ টি মোবাইল ফোন জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীগন দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি এবং অটো চালকদের নিকট হতে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর এবং গাড়ী ভাংচুর করে।

আরো জানা যায় যে, উদ্ধারকৃত টালী খাতায় রাজশাহী মহানগরীর রেলগেটসহ অন্যান্য স্থানের সকল সিএনজি ও অটো চালকদের নাম ও মোবাইল নম্বর লেখা আছে। প্রতিদিন বিভিন্ন হারে চালকদের নিকট হতে চাঁদা সংগ্রহ করে উক্ত রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পৃথকভাবে চাঁদাবাজি মামলা চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD