1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বগুড়ায় জেল হাজতির রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

বগুড়ায় জেল হাজতির রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম: বগুড়া জেলা কারাগারে ধর্ষণ মামলার আসামি ইকবাল হোসেন (২৫) নামের এক হাজতির রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) আনুমানিক বিকেল ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটে ফয়সাল মাহমুদের উপস্থিতিতে ইকবালের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

কারাগার সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে টয়লেটে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

ইকবাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন দিনমজুর।

জেল সুপার আনোয়ার হোসেন বলেন, জেলার সোনাতলা উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ করা মামলায় গ্রেফতার হয়ে গত ৪ ফেব্রুয়ারি থেকে ইকবাল কারাগারে বন্দি ছিলেন।
শনিবার সন্ধ্যায় টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD