1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

আওয়ামীলীগ কর্মী নয়নাল হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না এম পি ওমর ফারুক চৌধুরী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পঠিত

আওয়ামীলীগ কর্মী নয়নাল হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না এম পি ওমর ফারুক চৌধুরী।

__________রাজশাহী ব্যুরো

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) ভি আই পি আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে একটি পশু প্রবেশ করতে গেলে অনুমতির প্রয়োজন হয়। সেখানে মিলেছে মহানগর আওয়ামী লীগের কর্মী নয়নাল উদ্দিনের অর্ধগলিত মরদেহ। স্থানীয়রা জানিয়েছেন, এটি স্পষ্ট একটি হত্যাকান্ড। বিষয়টি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী দায় এড়াতে পারেন না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের বিচার দাবি করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ উপলক্ষ্যে (১০ ফেব্রুয়ারি)শনিবার বেলা ১১টায় রাজশাহী নিউমার্কেটের সামনে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ওই রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে নয়নালের মরদেহ উদ্ধার করা হয়। প্রশ্ন হচ্ছে যেখানে একটি পশু সেই কার্যালয় প্রবেশ করতে গেলে অনুমতি প্রয়োজন হয়! সেখানে নয়লাল কিভাবে সেখানে প্রবেশ করলো? কেন তাঁর মরদেহ ম্যানহলের ভেতরে পরেছিলো? এটি স্পষ্ট একটি হত্যাকাণ্ড। এর দায় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এড়াতে পারেনা। কারণ তিনি সেই কার্যালয় এ নিয়মিত ওঠাবসা করেন।বক্তারা আরও বলেন, এমপি ওমর ফারুক চৌধুরী নানান সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়েছেন। তাঁর নির্যাতনের শিকার হয়েছেন শিক্ষক থেকে সাধারণ মানুষ। দলীয় কর্মী নয়নাল হত্যা রহস্য উদঘাটনে ফারুক চৌধুরীর কোনো ভূমিকা দেখা যায় নাই ,তিনি একেবারে নিশ্চুপ। তাকে অবশ্যই এই হত্যাকাণ্ডের জবাবদিহিতা করতে হবে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই খুনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান ।
মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন, ছাত্রলীগের রাজশাহী মহানগর সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার ম্যানহল থেকে নয়নাল উদ্দিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই থিম ওমর প্লাজার প্রথম থেকে সপ্তম তলা পর্যন্ত শপিংমল। আর সপ্তম থেকে দশম তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট রয়েছে । আর ভবনের ১০ তলার একটি অ্যাপার্টমেন্টে থাকেন ফারুক চৌধুরী। ভবনের কয়েক ফুট পূর্বে ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়। হত্যা রহস্য দ্রুত উদঘাটনের জন্য মানববন্ধনে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD