1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে উদ্যোক্তা মেলা শুরু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৮ বার পঠিত

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে উদ্যোক্তা মেলা শুরু

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে তিন দিনব্যাপী সার্বজনীন উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে এ মেলার উদ্বোধন করেন গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের স্বত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল হক শিমুল। আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন বেলা ১১ থেকে রাত ১১টা পর্যন্ত মেলা প্রাঙ্গন দর্শকদের জন্য খোলা থাকবে। আর রোববার রাতেই এ মেলার সমাপনী অনুষ্ঠান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল হক শিমুল বলেন, উদ্যোক্তা হতে হলে অনেক বড় স্বপ্ন থাকতে হবে। অনেক বড় স্বপ্ন দেখতে হবে। দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই ছোট বা ক্ষুদ্র থেকে বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।
তিনি বলেন, রাজশাহীর উদ্যোক্তাদেরকে আরো একধাপ এগিয়ে নিতে হোটেলটির উদ্যোগে এ মেলার আয়োজন। যাতে করে নতুন উদ্যোক্তারা অনুপ্রাণিত হন এবং রাজশাহীতে আরো নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়।
তিনি জানান, গ্র্যান্ড রিভার ভিউ উদ্যোক্তা মেলায় ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ও নিত্যনতুন অফার এবং মূল্যছাড়। এছাড়া কিছু উদ্যোক্তা স্টলে রয়েছে খাদ্য পণ্য, হস্ত শিল্প, বিভিন্ন ধরণের হাতে তৈরি পোশাক, ফিশিং পণ্য ও রকমারি পণ্যের বিপুল সমাহার।
তিনি আরো জানান, গ্র্যান্ড রিভার ভিউ হোটেল বিশ্ব মানের হোটেল হিসেবে এরই মধ্যে বাংলাদেশে সুনাম অর্জন করেছে। আমাদের বিশ্বমানের সেবাগুলোকে আরো উন্নত করতে হোটেলের সাথে একটি বিশ্বমানের মাল্টি কুইজইন ফাইন ডাইন রেস্টুরেন্ট, কফিসপ, ব্যাংকুয়েট হল, ফুড কোর্ট, সুইমিংপুল, জিমনেসিয়াম, স্পা ও সিনেপ্লেক্স যুক্ত করা হয়েছে। উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে রাজশাহীসহ সারাদেশের উন্নয়ন সহযোগী সবাইকে আমরা আমাদের মেলা প্রাঙ্গনে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মেলা শেষে উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাতে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে।
আয়োজকেরা জানান, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিজ হাতে তৈরি পণ্যের সমাহার নিয়ে উদ্যোক্তারা এ মেলায় স্টল বসিয়েছেন। হোটেলটির ১১ তলায় এ মেলার আয়োজন করা হয়েছে। এতে মোট ১৯টি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল হক শিমুলের সহধর্মির্ণী আরিফা হক, বিভিন্ন এলাকা থেকে আগত উদ্যোক্তা ও হোটেল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। #

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD