1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বিশ্ব পাগল তোর বদনের রূপ দেখে মা : শিকদার বাসীর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

বিশ্ব পাগল তোর বদনের রূপ দেখে মা
শিকদার বাসীর
“””””””””””””””””””””””””
বিশ্ব পাগল তোর বদনের রূপ দেখে মা
ফজরে ঐ নকীব মুখে শুনে আজান
নামাজ পড়ে লাঙল কাঁধে ছুটে বাজান
মাগরিবে সেই চাষাবাদের হয় যে ক্ষেমা ।

মক্তবে যায় ছেলে-মেয়ে রোজ বিহানে
লাল ঝুঁটির ঐ মোরগ ডেকে নিদ্রা ভাঙায়
নিশিতে মাছ ধরে জেলে ফিরে ডাঙায়
জন্মে আমি ধন্য মা’গো এই মিহানে ।

শিশির হাসে ঝলমলে ঐ ঘাসের আগায়
মিষ্টি কাঁচা খেজুররসে ডুবায় দু’মুখ
ছোট-বড় সবাই স্বাদে দেয় যে চুমুক
হিম কুয়াশার এই প্রহর মুগ্ধতা জাগায় ।

বৈঠা হাতে গায় মাঝি ভাটিয়ালি, কাজরি
গরু, মহিষ, ভেড়া চড়ায় মাঠে রাখাল
খেতে মজা পেঁয়াজ, মরিচ, নুনে পাখাল
আমার দেশে ষড়ঋতুর বৈচিত্র্যে হাজরি ।

পাকা কাঁঠাল, আমের গন্ধে হই যে মাতাল
ঘরে উৎসব রকমারি পিঠা-পুলির
গাঁ-শহরে আড়ং জমে মিন্তি, কুলির
সোনালি গম, পাঁট, ধানে ঐ ভরে চাতাল ।

কাঁচা তালের বিচি, খাঁটি দুধের সরজ
কাঠফাটা রোদে সবুজ ঐ মাঠের হাওয়া
ক্লান্ত কোনো পথিকের এক শীতল দাওয়া
সারি সারি সুপারী গাছ, পানের বরজ ।

উঠোনকোণে ঝিঙে ফুলের হলুদ বরন
মনোলোভা গন্ধরাজ, শেফালী, টগর
বর্ষা-বিধৌত নও রূপে সবুজ নগর
আলতা রাঙা শ্যাম-বালিকার নগ্ন চরণ ।

রাণীর মুকুট মাথে তাহার গুণসমুদয়
চুয়ে চুয়ে পড়ে রূপের ঘটি উপুড়
শ্বেত রঙের-ই বাদল ঝরে টাপুরটুপুর
মেঘের পরে সাতরঙা রামধনুর উদয় ।

জাংলাতে করলা, কদু, শিম, কুমড়া
শিশু-কিশোর মাতে নানানরকম খেলায়
পাখপাখালির নীড়ে ফেরা সন্ধ্যাবেলায়
নববধূ নায়রবিহীন মুখ করে গুমরা ।

নামতা লিখি চকশ্লেটে কুপির আলোয়
বিছিয়ে মায়েরই হাতে বুনন মাদুর
চাঁদ-তারকার সাথে শুনি কিচ্ছা দাদুর
ঝিঁঝিঁ ডাকে, জোনাক জ্বলে ঘোর-কালোয় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD