1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

জুমার নামাজ আদায় করতে লাখো মুসল্লির ঢল বিশ্ব ইজতেমায়। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বার পঠিত

জুমার নামাজ আদায় করতে লাখো মুসল্লির ঢল বিশ্ব ইজতেমায়

স্টাফ রিপোর্টোর: রিমন হোসেন

আজ শুক্রবার ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগতীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। প্রথম দিনেই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মুসল্লি। তবে বৃষ্টি উপেক্ষা করেই বয়ানে মশগুল লাখো মুসল্লি। এমনকি জুমার নামাজে শরিক হতে আশেপাশের স্থায় থেকে যোগ দেন। জুমার নামাজের ঈমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।

হালকা শীত ও বৃষ্টিতে ভোগান্তি উপেক্ষা করে মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো ইজতেমা। বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। রবিবার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমার দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন মাওলানা সাদ-এর অনুসারীরা। রবিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৪ সালের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD