1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬ জন গ্রেফতার সহ মাদকদ্রব্য উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬ জন গ্রেফতার সহ মাদকদ্রব্য উদ্ধার.

__________রাজশাহী ব্যুরো

রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেফতার এবং মাদক দ্রব্য উদ্ধার করেছে। শনিবার (২০ জানুয়ারি) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

(২১ জানুয়ারি) রবিবার মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয় । ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-৩ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮০ গ্রাম হেরোইন ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD