
রাজশাহী অঞ্চলের মানুষ সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে।
____________রাজশাহী ব্যুরো
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শনিবার (১৩ জানুয়ারি)। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি বিভাগের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্রতা বৃদ্ধি, তাপমাত্রা কমে যাওয়া ও হিমেল হওয়া বয়ে চলার কারণে রাজশাহীতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নিম্ন আয়ের মানুষ । তীব্রতা অসহনীয় হওয়ায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে শ্রমজীবী ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি ফারাক না থাকায় আজ বেশি শীত অনুভূত হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে মাত্র ৬ দশমিক ৫ ডিগ্রির ব্যবধান। এর ফলে বেশি শীত অনুভূত হচ্ছে। এছাড়া একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত মাসের ১৭ ডিসেম্বর রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে জানা যায় , সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার (১২ জানুয়ারি) দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাস নিকটে আসায় তীব্রতা বাড়ছে এবং আরো কয়েকদিন থাকতে পারে। তবে আজ শনিবার ১.০০ তার পর রোদ্রের মুখ দেখায় মানুষের মধ্যে অনেকটা স্বস্থি ফিরে এসেছে ।