1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

মন্ত্রী বিলাস – উপসম্পাদকীয় মমতাজ হুসেন চৌধুরী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পঠিত

মন্ত্রী বিলাস – উপসম্পাদকীয়

___বীর মুক্তিযোদ্ধা মমতাজ চৌধুরী

রাজনৈতিক সংশ্লিষ্ট নেতা কর্মীরা ও সংশ্লিষ্ট এলাকার সাধারন জনগনের কিয়দংশ গত দুদিন যাবত বর্তমান সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম বা তালিকা নিয়ে সরগরম ছিলেন , দেখা গেছে অনেকেই সম্ভাব্য মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন বা যাঁদের নাম আলোচনায় ছিল তাদের বাসা বাড়ীতে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হতে কার্পণ্য বোধ করেননি । তালিকা প্রকাশের পর এই জায়গায় অনেকের অবস্তান ছিল এমন , আমার জেলায় একটি বা দুটি বা আমার বিভাগে বেশী এ ধরনের হিসেব নিকাশ । এমনকি ভিন্ন মতাবলম্বী অনেকেই এলাকার মন্ত্রী পদ নিয়ে খোঁজ খবর নিয়েছেন ।
মন্ত্রী নিয়ে গর্ববোধ বা শক্তিবোধ হতেই পারে যদিও মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কোন এলাকার নির্দিষ্ট প্রতিনিধি নন , উনি মাননীঁয প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত নির্দিষ্ট মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রের একজন দায়িত্বশীল অফিস বেয়ারার। এধরনের চাকুরী যে কোন সময় চলে যেতে পারে বা অনেক দেশে নিজের ব্যর্থতার দায়ে অনেকেই চলে যান । তবে এটা বলা যায় নিজ এলাকায় মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত হলে বিশেষ করে নিজ এলাকায় বড় ধরনের উন্নয়ন প্রকল্প নিয়ে আসতে সক্ষম হন ও সরকারী বাড়তি অনুদান, সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন , তাই নেতা কর্মীরা বেশী উচ্ছ্বসিত হয়ে পড়েন ।
আমি নেত্রকোণা জেলার অধিবাসী , আওয়ামী লীগের কর্মী হিসেবে কমবেশী অনেকের সংগে পরিচিত , ২০১৮ সালে আমার জেলায় একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী ছিলেন , আমি খুশী হয়ে অভিনন্দন অবশ্যই জানিয়েছিলাম তবে অফিসে যোগদানের পর পাঁচ বছরে একদিন ও কোন কাজে অফিসে যাওয়ার প্রয়োজন হয়নি বা যায়নি যা ব্যক্তিগত বটে, এলাকার উন্নয়ন কতটুকু বাগিয়ে নিয়েছেন তা এলাকাবাসীর হাতেই রইলো ।

আমাদের বৃহত্তর ময়মনসিংহ বিভাগ আওয়ামী লীগের সুতিকাগার যা অনেক নির্বাচনে আমরা প্রমান রেখেছি । এমনকি ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পিছনে ময়মনসিংহ অন্চলের সমর্থন বিরাট ভুমিকা রেখেছিল বলে অনেকেই জানেন । মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ যা মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার । ভোটের বিবেচনায় আমরা বৃহত্তর ময়মনসিংহ অন্চল ও আমার নিজ জেলা নেত্রকোণায় গুরুত্বপুর্ন মন্ত্রনালয়ের প্রত্যাশা করি। আজ সন্ধ্যায় নুতন মন্ত্রী সভার শপথ গ্রহনের মধ্য দিয়ে সরকারের যাত্রা শুরু হবে , আমরা সরকারের সফলতা কামনা করছি ও মন্ত্রী সভার সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই । জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় চলমান উন্নয়নের ধারাবাহিকতা সকল চ্যালেন্জ মোকাবেলা করে দেশকে কাঙ্খিত লক্ষে পৌছে দিতে পারবে বলে আশাবাদী । শেখ হাসিনার হাতে থাকলে দেশ
পথ হারাবেনা বাংলাদেশ ।

লেখক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন সম্মখ যোদ্ধা 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD