1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নেত্রকোণার ৫টি সংসদীয় আসনের ৪ টিতে নৌকা ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ বার পঠিত

নেত্রকোণার ৫টি সংসদীয় আসনের ৪ টিতে নৌকা ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোণার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।

নেত্রকোণা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ রবিবার প্রার্থীদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে নির্বাচিতও অন্যান্য প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন।

প্রার্থীদের ফলাফল ঘোষনা অনুযায়ী নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২ শত ১৯ ভোট।

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫ হাজার ৩ শত ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী
আরিফ খান জয় ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ হাজার ২ শত ৮৭ ভোট।

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক নিয়ে ৭৬ হাজার ৬ শত ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৫ শত ৫০ ভোট।

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়মীলীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮৮ হাজার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোঃ লিয়াকত আলী খান এডভোকেট লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭ শত ৫৯ ভোট।

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নৌকা প্রতীক নিয়ে ৭৯ হাজার ৬ শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ২ শত ১৪ ভোট।

বেসরকারী ফলাফল ঘোষনার সময় পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিনেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিক নূরসহ অন্যরা উপস্তিত
ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD