1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মত নির্বাচিত হলেন শিল্পমন্ত্রী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মত নির্বাচিত হলেন শিল্পমন্ত্রী।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী

আজ রবিবার (৭ ই জানুয়ারী ২০২৪ খ্রি.)দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ভোটে বিপ্লব ঘটিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ৮ হাজার ৬৮২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।মনোহরদী উপজেলায় ৯৬টি কেন্দ্র এবং বেলাব উপজেলার ৬১কেন্দ্র সহ মোট ১৫৭ কেন্দ্রের ফলাফলে এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৭৯ হাজার ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু পেয়েছেন ৭০ হাজার ৬২০ ভোট।নরসিংদী -৪ মনোহরদী এবং বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করাছে।নৌকা প্রতীকের সমর্থকরা জানান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নির্বাচনী এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যে অবদান রেখেছেন এবারের নির্বাচনে ভোটাররা তার প্রতিদান দিয়েছেন।এডভোকেট নূরুল মজিদ হুমায়ূনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে পেরে এলাকার সর্বস্তরের সাধারণ ভোটাররা অনেক খুশি হয়েছেন।শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমাকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় মনোহরদী-বেলাববাসীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার আসনে ধারাবাহিক ভাবে উন্নয়নমূলক জনসেবা অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD