1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা হতে ১৬০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা হতে ১৬০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার।

___________রাজশাহী ব্যুরো

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঠাঁলবাড়িয়া এলাকা হতে গলিপথে কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবেশে অটোরিক্সা যোগে মাদকদ্রব্যসহ কোর্টস্টেশন এলাকার দিকে যাওয়ার সময় তাদেরকে আটক করে । ঘটনাস্থলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরী পাড়া এলাকাস্থ জনৈক মোঃ উজ্জল হোসেন, পিতা-এছার উদ্দিন এর বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছে র‌্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালীন সময় উল্লিখিত ঘটনাস্থলে ০১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা আসলে সিগন্যাল থামানোর চেষ্টা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি অটোরিক্সা হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম ০১ জন ব্যক্তিকে ঘটনাস্থলেই অটোরিক্সার মধ্যেই থাকা সাদা প্লাস্টিকের বস্তাসহ আটক করতে সক্ষম হয় এবং অপর ০১ জন ব্যক্তি রাতের আধারে দৌড়ে কৌশলে দক্ষিণ দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্লাস্টিকের বস্তার ভিতর হতে উক্ত মাদকদ্রব্য ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উক্ত আসামীর নামে ইতিপূর্বে আরো একটি মাদকের মামলা আছে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD