1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

নেত্রকোণায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিলেন শেখ হাসিনা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

নেত্রকোণায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিলেন শেখ হাসিনা

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণায় জেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে জেলা শহরের সাতপাই এলাকায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা।এ সময় জনসভা মঞ্চে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আহমদ হোসেন, অসীম কুমার উকিল, মোস্তাক আহমেদ রুহি, সাজ্জাদুল হাসানসহ জেলার ৫টি আসনের নৌকার প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, নেত্রকোণা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মমতাজ হোসেন চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভার্চুয়াল জনসভা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট শামছুর রহমান (ভিপি) লিটন।জনসভায় প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।জনসভায় দেয়া বক্তব্যে স্থানীয় নেতারা আগামী ৭ জানুয়ারি উৎসবের সাথে ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। জনসভায় দশ উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনসভায় যোগ দেন।পরে সমাবেশ শেষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে পরিবেশিত হয় দলীয় নৃত্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD