1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

জঙ্গীবাদী কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণায় ট্র্যাজেডি দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

জঙ্গীবাদী কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণায় ট্র্যাজেডি দিবস পালিত

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ

নেত্রকোণায় জেএমবি’র বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গীবাদী কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে শুক্রবার ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে।

নেত্রকোণা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে সকাল ৯টা ১৫মিনিটে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। সকাল ৯টা ৩০ মিনিটে নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করার পর বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য ১০.৪০ মিনিট থেকে ১০.৪৩ মিনিট পর্যন্ত রাস্তায় যে যেখানে ছিল সেখানেই ৩ মিনিট নিরবে দাড়িয়ে ‘স্তব্ধ নেত্রকোণা’ কর্মসূচী পালন করে।

এ সময় সড়কে চলাচলরত সকল প্রকার যানবাহন ৩ মিনিটের জন্য থমকে দাঁড়ায়। সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, ২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোণায় জেএমবি’র বোমা হামলায় ৮ জন নিহত ও অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD