1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

নরসিংদী-৩ আসনে বরেণ্য রাজনৈতিক ব্যক্তিদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তৃণমুল বিএনপির প্রার্থী সুশান্ত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত

নরসিংদী-৩ আসনে বরেণ্য রাজনৈতিক ব্যক্তিদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তৃণমুল বিএনপির প্রার্থী সুশান্ত

মাহবুব খান, নরসিংদী: নরসিংদীর শিবপুরের বিভিন্ন বরেণ্য ও খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী- ৩ (শিবপুর) আসনের তৃণমুল বিএনপির শরীক জোটের মনোনীত প্রার্থী সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)।

সোমবার (৪ ডিসেম্বর) সুশান্ত চন্দ্র বর্মনের দলীয় ও সমর্থিত নেতা-কর্মীদের নিয়ে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ, সাবেক এমপি শহীদ রবিউল আওয়াল খান কিরন, সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া, শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদ আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম ফজলুর রহমান ফটিক মাস্টার, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশুতোষ চক্রবর্তীর সমাধিস্থলে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) বলেন, “শিবপুরের বরেণ্য এই রাজনীতিবিদদের আদর্শ মনে-প্রাণে ধারণ করে জনগণকে সাথে নিয়ে আমি রাজনীতি করি। জনগণের সেবা করার জন্য শিবপুরবাসী ধনাঢ্য ও বিত্তশালীর চাইতে রাজনীতিবিদ ব্যক্তি চায়। তাই আমি প্রয়াত রাজনীতিবিদদের আদর্শ ধারণ করে জনগণের সেবা করে যাচ্ছি এবং যাবো। তারই ধারাবাহিকতায় শিবপুরবাসী আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ করে দিবে।

উল্লেখ্য, সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ সম-অধিকার পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী- ৩ (শিবপুর) আসনের তৃণমুল বিএনপির শরীক জোটের হয়ে নির্বাচনে সেনালী আঁশ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD