1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

নেত্রকোণার ৫টি আসনে ৫ আওয়ামীলীগ প্রার্থীসহ মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

নেত্রকোণার ৫টি আসনে ৫ আওয়ামীলীগ প্রার্থীসহ মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে নেত্রকোণা জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগের ৫ জন, জাতীয় পার্টির ৫ জন, স্বতন্ত্র ১১ জনসহ অন্যান্য দলের মোট ৩৬ জন প্রার্থী মনোনয়র পত্র দাখিল
করেছেন।

তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫টি আসনে ১১ জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেয়ে নিবার্চনে অংশ নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে জেলার ৫টি আসনের আওয়ামীলীগের ৫ প্রার্থীসহ অন্যান্য দলের মোট ৩৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র জেলা রির্টানিং ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।

নেত্রকোণা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ জানান, নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী- লীগের প্রার্থী মোশতাক আহমেদ রুহী ছাড়াও জাতীয় পার্টি থেকে গোলাম রব্বানী, জাকের পার্টি থেকে ছমির উদ্দিন, বাংলাদেশে সাংস্কৃতিক জোট থেকে প্রার্থী আহমদ শফী, স্বতন্ত্র হিসেবে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, আফতাব উদ্দিন সহ মোট ৬ জন জমা দিয়েছেন।

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ছাড়াও জাতীয় পার্টি থেকে মোছাঃ রহিমা আক্তার (আসমা সুলতানা), জাকের পার্টি থেকে মানিক চন্দ্র সরকার, পিপুলস পার্টি থেকে মোঃ আমজাদ হোসেন ঠাকুর, ইসলামি ঐক্যজোট থেকে মোঃ ইলিয়াস, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে এ বি এম রফিকুল হক তালুকদার, বাংলাদেশ কংগ্রেস থেকে প্রার্থী আজহারুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সুব্রত চন্দ্র সরকারসহ মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামীলীগের প্রার্থী অসীম কুমার উকিল, জাতীয় পার্টি থেকে জসীম উদ্দিন ভূইয়া জাকের পার্টি থেকে মোঃ সুরুজ আলী, পিপুলস পার্টি থেকে আসাদুজ্জামান খান, ইসলামি ঐক্যজোট থেকে মোঃ এহ্তেশাম সারওয়ার, তৃণমূল বিএনপি থেকে মিজানুর রহমান খান, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রিগ্যান আহমেদ, স্বতন্ত্র হিসেবে সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কৌরাইশী, মোঃ আব্দুল মতিনসহ মোট ১০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসনে আওয়ামীলীগের প্রার্থী সাজ্জাদুল হাসান, জাতীয় পার্টি থেকে মোঃ লিয়াকত আলী খান এডভোকেট, জাসদ থেকে মোঃ মুশফিকুর রহমান, স্বতন্ত্র হিসেবে শফি আহমদ, তৃণমূল বিএনপি থেকে মোঃ আল মামুনসহ মোট ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামীলীগের প্রার্থী আহমদ হোসেন, জাতীয় পার্টি থেকে ওয়াহিদুজ্জামান আজাদ, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদি, স্বতন্ত্র মোঃ আনোয়ার হোসেন, মোঃ মিজবাহুজ্জামান, মো. মাজহারুল ইসলাম সোহেল ফকিরসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD