1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিবপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪৬৩ বার পঠিত

শিবপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাহবুব খান,নরসিংদী: নরসিংদীর শিবপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফশী) আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শিবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা শেষে এই বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। উপজেলার ২ হাজর ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে উফশী আউশ ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD