1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

নরসিংদী-৩ শিবপুর থেকে মনোনয়ন ফরম কিনলেন স্বতন্ত্র প্রার্থী মাসুম মৃধা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৬৬৭ বার পঠিত

নরসিংদী-৩ শিবপুর থেকে মনোনয়ন ফরম কিনলেন স্বতন্ত্র প্রার্থী মাসুম মৃধা

মাহবুব খান,নরসিংদী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন ডাঃ মোঃ মাসুম মৃধা।
বুধবার (২২ নভেম্বর) সকালে শিবপুর উপজেলা নির্বাচন কমিশন থেকে তিনি মনোয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা শাহ্ মো: সজীব,উপজেলা নির্বাচন কর্মকতা ফারিজা নূর।
উল্লেখ্য, মাসুম মৃধা একজন স্বনামধন্য চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষক। তিনি ১৯৮৩ইং সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়নের সৈয়দ নগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তার পিতা মরহুম আলী হোসেন মৃধা ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা।মা-আনোয়ারা বেগম একজন গৃহিণী। ডাঃ মোঃ মাসুম মৃধা চিকিৎসা বিষয়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এইচ.এম.এস (ব্যাচেলর অব হোমিওপ্যাথি মেডিসিন এন্ড সার্জারি) নামক উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ভারত থেকে নিয়েছেন ক্যান্সারের উপর উচ্চতর প্রশিক্ষণ। শিক্ষা ক্ষেত্রে ও হোমিও চিকিৎসায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন একাধিকবার গোল্ড অ্যাওয়ার্ড। বর্তমানে তিনি চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রভাষক পদে কর্মরত রয়েছেন।তাছাড়া তিনি নরসিংদী জেলার প্রাণ কেন্দ্র ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ডে তার নিজস্ব চেম্বারে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের দিয়ে থাকেন বিনামূল্যে চিকিৎসা সেবা। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া চেয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD