1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনোহরদী উপজেলাতে কুহিনূর কালিম মাদ্রাসা থেকে মাত্র ৭০ দিনে কুরআনের হাফেজ আসমা আক্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৬৯ বার পঠিত

মনোহরদী উপজেলাতে কুহিনূর কালিম মাদ্রাসা থেকে মাত্র ৭০ দিনে কুরআনের হাফেজ আসমা আক্তার

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী প্রতিনিধি

মাত্র ৭০ দিনে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন আসমা আক্তার বৃষ্টি নামে ১৪ বছরের এক কিশোরী। সে নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর আলগী কুহিনূর কালিম মহিলা মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছে। আসমা আক্তার রায়পুরা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে। গত শনিবার এ উপলক্ষ্যে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল ও সংবধনার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন,চরসুবুদ্ধি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,তিতাস গ্যাস ঠিকাদার সমিতির নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দীন মোল্লা।দোয়া মাহফিলের আগে হাফেজ আসমা আক্তারের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।এ সময় মাদ্রাসার মোহতামীম,শিক্ষক,পরিচানা কমিটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।মাদ্রাসার শিক্ষক জানান, আসমা আক্তার বৃষ্টি রায়পুরায় স্থানীয় একটি বিদ্যালয়ে ৫ম শ্রেণী পর্যন্ত পড়া-শুনা করেছে।হঠাৎ বাবার মৃত্যুর পর তার পড়া-শুনা বন্ধ যাওয়ার উপক্রম হয়।খবর পেয়ে মাদ্রাসার মোহতামীম মাওঃ মিজানুর রহমান তাকে মনোহরদী এনে এ মাদ্রাসায় ভর্তি করেন।চার মাস আগে মাদ্রাসার সাপ্তাহিক বয়ানে হিফজের ফজিলত শুনে পবিত্র কুরআনের হিফজ করার ইচ্ছা প্রকাশ করে।পরে তাকে হিফজ বিভাগে ভর্তি করা হয়।১ম দিনেই সে ৫ পৃষ্ঠা কুরআন মুখস্থ করে ফেলে, এভাবে ৫ পারা মুখস্ত করার পর দৈনিক ১০ পৃষ্ঠা করে মুখস্ত করতে থাকে,১৮ পারা মুখস্ত করার পর দৈনিক ২০ পৃষ্ঠা করে মুখস্ত করতে থাকে।এভাবে সে মাত্র ৭০ দিনে পবিত্র কুরআন মুখস্ত করে ফেলে।মাদ্রাসার মোহতামীম মাওঃমিজানুর রহমান বলেন, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই তার মধ্যে ভিন্ন ধরণের প্রতিভা দেখতে পায়। সে অনেক মেধাবী,তার ঐকান্তিক ইচ্ছা,শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ৭০ দিনে হিফজ সম্পন্ন করেছে।আল্লাহ তাকে অনেক বড় বানাবেন,আমরা তার জন্য সর্বদাই এ দোয়া করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD