1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রান্তিক খামারি থেকে জাতীয় পর্যায়ে, রৌপ্যপদক পেলেন আক্কেলপুরের সাথী চকরিয়ায় ২৫ মামলার আসামি ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য নুরজাহান হোটেল ও মোহাম্মদিয়া হোটেলকে ১লাখ ৩৬ হাজার টাকা জরিমানা। দেবিদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান ইউএনওর বাঘারপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত “ রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পুলিশের। গোমস্তাপুরে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দেবিদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান ইউএনওর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:

 

কুমিল্লা দেবিদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

 

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল আলীমের সভাপতিত্বে এবং ডা. তারেক আজিজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর।

 

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, খামারি আবু মুছা মেম্বার, মো. আব্দুল করিম, আখী আক্তার প্রমুখ।

 

স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল আলীম দেবিদ্বারের প্রাণিসম্পদ খাতের পরিসংখ্যান তুলে ধরে বলেন, উপজেলায় ২৭টি নিবন্ধিত ডেইরি ফার্ম রয়েছে। এসব খামারে গবাদিপশুর সংখ্যা ৮৬ হাজার ৯৯৪টি। এছাড়া ৪৬টি নিবন্ধিত পোলট্রি খামারে মোরগ রয়েছে ৯ লাখ ৪৯ হাজার এবং হাঁস রয়েছে ১ লাখ ৪৫ হাজার।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি প্রাণিসম্পদ খাত। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

তিনি বলেন, প্রাণিসম্পদ খাত শুধু পুষ্টির জোগানই দিচ্ছে না, বরং দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরিতেও অবদান রাখছে। বর্তমানে এ খাতের লক্ষ্য কেবল অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয়; আধুনিক প্রযুক্তি, উন্নত জাত উদ্ভাবন, রোগ নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদকে শক্তিশালী রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে হবে।

 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। তবে এ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্ক থাকতে হবে। দীর্ঘমেয়াদি অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মাংস ভোগকারী মানুষের স্বাস্থ্যের যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD