1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রান্তিক খামারি থেকে জাতীয় পর্যায়ে, রৌপ্যপদক পেলেন আক্কেলপুরের সাথী চকরিয়ায় ২৫ মামলার আসামি ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য নুরজাহান হোটেল ও মোহাম্মদিয়া হোটেলকে ১লাখ ৩৬ হাজার টাকা জরিমানা। দেবিদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান ইউএনওর বাঘারপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত “ রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পুলিশের। গোমস্তাপুরে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাঘারপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত “

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) :

 

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অব্যাহত নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল ৪টায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাঘারপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি , সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং বিএনপি নেতা আনিসুর রহমান ও হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জামদিয়া ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রমূখঃ।

বক্তারা তাদের বক্তব্যে সারাদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, আওয়ামীলীগ বরাবরই নৈরাজ্য সৃষ্টি কারী দল, ইতিপূর্বে দেশে যতবারই নৈরাজ্য বিশৃঙ্খলা ঘটেছে তার পিছনে আওয়ামীলীগ ছিল। এ সময় তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সজাগ থাকা এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।

 

কর্মসূচিতে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD