1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রান্তিক খামারি থেকে জাতীয় পর্যায়ে, রৌপ্যপদক পেলেন আক্কেলপুরের সাথী চকরিয়ায় ২৫ মামলার আসামি ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য নুরজাহান হোটেল ও মোহাম্মদিয়া হোটেলকে ১লাখ ৩৬ হাজার টাকা জরিমানা। দেবিদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান ইউএনওর বাঘারপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত “ রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পুলিশের। গোমস্তাপুরে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পুলিশের।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

মোঃআব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

 

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবস দুটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

 

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল দুটি দিন। মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

তিনি আরও বলেন, দিবস দুটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ স্থাপনা, শহীদ মিনার ও বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশ দায়িত্ব পালন করবে।

 

জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

সভায় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান। এ ছাড়া সিভিল সার্জন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, আনসার ও ভিডিপির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD