1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রান্তিক খামারি থেকে জাতীয় পর্যায়ে, রৌপ্যপদক পেলেন আক্কেলপুরের সাথী চকরিয়ায় ২৫ মামলার আসামি ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার লক্ষ্মীপুরে অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য নুরজাহান হোটেল ও মোহাম্মদিয়া হোটেলকে ১লাখ ৩৬ হাজার টাকা জরিমানা। দেবিদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান ইউএনওর বাঘারপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত “ রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পুলিশের। গোমস্তাপুরে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নড়াইল জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইল ও গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা থেকে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ঘোষণার পর থেকে হতাশ নড়াইলসহ এ রুটের যাত্রীসাধারণ। তাদের আশা, দ্রুত নড়াইল রুটে রেলসেবা চালু হবে। বন্ধ হওয়া ট্রেনের মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে নড়াইল হয়ে ঢাকায় আসা-যাওয়া করে এবং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে নড়াইল হয়ে বেনাপোলে আসা-যাওয়া করত। গত ১৯ নভেম্বর থেকে এই দুটি ট্রেনের যাত্রা প্রতিদিন বাতিল করা হয়েছে। ট্রেনযাত্রা বাতিল হওয়ায় বারবার টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে। এতে যাত্রীদের খুব ভোগান্তি ও বিভ্রান্তি হচ্ছে। আর ট্রেন পরিচালনায়ও জটিলতা বাড়ছে। এই অবস্থা সামাল দিতে খুলনার সঙ্গে ঢাকার যাতায়াত চালু রাখা, লোকসান কমানো এবং ট্রেনের কামরা ও ইঞ্জিনের ঠিকঠাক ব্যবহার নিশ্চিত করতে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ রেখে সেগুলোর নির্ধারিত ট্রেন দিয়ে বিকল্প পথে নতুন ট্রেন চালানোর কথা বলা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রেলওয়ের রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপকের (পশ্চিম) পক্ষে সিনিয়র চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো: আবুল আওয়াল ঢাকার রেলভবনের মহাপরিচালকের কাছে এই প্রস্তাব পাঠিয়েছেন।

 

খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা হয়ে ঢাকা পর্যন্ত ২০০০৩/২০০০৪ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে সাময়িকভাবে এক জোড়া ট্রেন চালানোর অনুমোদন চাওয়া হয়েছে। খুলনা থেকে ঢাকার পথে চলা আপ ট্রেন ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস খুলনা ছাড়বে সকাল ৮টায় এবং ঢাকায় পৌঁছাবে বেলা ৩টা ১০ মিনিটে।

আর ঢাকা থেকে খুলনার পথে চলা ডাউন ট্রেন ২০০০৪ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস ঢাকা ছাড়বে বিকেল ৪টা ১০ মিনিটে এবং খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে। যাওয়া ও আসার দুই পথেই ট্রেন দুটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে থামবে।

 

প্রস্তাবে বলা হয়েছে-ট্রেন দুটি যেহেতু সাময়িকভাবে চালানো হবে, তাই যাত্রার তিন দিন আগে থেকে টিকিট বিক্রির ব্যবস্থা করা হতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD