1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা বগুড়ায় শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রস্তুতির তোড়জোড়, অনুষ্ঠিত হলো সমন্বয় সভা। হবিগঞ্জ জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীয়ায় সাগর কলা চাষিদের মাথায় হাত, দাম কমে লোকসানের মুখে কৃষক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুপচাঁচিয়ায় ৫ ফার্মেসিকে ৮২ হাজার টাকা জরিমানা রাজশাহীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।

 

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের আওতাধীন ৫৪.০৫ কিলোমিটার সীমান্ত এলাকায় (যা দেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের অংশ) নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদক ও পণ্য জব্দ করা হয়।

 

জব্দকৃত মালামালের সংক্ষিপ্ত বিবরণ:

 

অস্ত্র ও বিস্ফোরক: ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি এবং ১৯টি ককটেল।

 

মাদকদ্রব্য: ১.৯৬০ কেজি হেরোইন, ৫,০৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩,০৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেন্সিডিল এবং ১৬১ পিস ইয়াবা।

 

অন্যান্য পণ্য: ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা।

 

সীমান্ত পথে মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ড্রোন, সার্চ লাইট ও অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সীমান্তবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ৫৩ বিজিবি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD