1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ মহড়া, মঙ্গলবার উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছাতক – ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত গফরগাঁওয়ে ডাকসু নেতার বাড়ীতে অগ্নিসংযোগ উদ্বেগ জামায়াতের নদী, উদ্যান ও সবুজায়নে বদলে যাবে রাজশাহীর নগরচিত্র ফুলবাড়ীতে ২ লাখ ৪০ হাজার টাকার ট্রান্সফরমারের কয়েলসহ চোর আটক দেবিদ্বারে বীর শহিদদের গণকবর সারা বছর অবহেলায় বিজয় ও স্বাধীনতা দিবসে পরিষ্কার, পরে আগাছা-ময়লায় ঢেকে যায় দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক কালুখালীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা

ছাতক – ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

পাপলু মিয়া, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

ছাতক – ভোলাগঞ্জ রোপওয়ে ( রজ্জুপথ ) কে সংস্কার করে ক্যাবল কার চালুর মাধ্যমে পর্যটন শিল্পে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করা সম্ভব বলে মনে করছেন অভিজ্ঞ মহল ।

বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে কর্তৃপক্ষীয় চরম উদাসীনতা ও অবহেলায় দীর্ঘদিন থেকে অকেজো অবস্থায় পড়ে আছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এ রোপওয়েটি দেশের রেললাইনে পাথর ব্যবহারের লক্ষ্যে তুলনামুলক কম খরচে ও দ্রুত পরিবহনের সুবিধার্থে তৎকালীন পাকিস্তান সরকার অত্যন্ত ব্যয়বহুল এ রোপওয়ের নির্মাণ কাজ ১৯৬৪ সালে শুরু করে ১৯৭০ সালে সম্পন্ন করে। ’৭১ এ স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্থ রোপওয়েটিকে পুনরায় সংস্কার করা হয়। দীর্ঘদিন চালুর পর রেলকর্তৃপক্ষের দুর্নীতি, উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে জাতীয় লাভজনক এ রোপওয়েটি রোপওয়ে অফিস সূ্ত্রে প্রাপ্ত তথ্য মতে বন্ধ হয়ে পড়ে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর । ১৯ কিলোমিটার দৈর্ঘ্য এ রোপওয়ের ট্রেসেল ( খুঁটি) সংখ্যা ১২০ টি। স্টেশন ৪টি ( ছাতক , এ্যাংগেল ১, এ্যাংগেল ২ ও ভোলাগঞ্জ) । বাকেট সংখ্যা ৪২৫টি। ডিসেম্বর ২০১৩ ইং পর্যন্ত ২৪৬টি বাকেট চালু ছিল । বাকেটেরধারন ক্ষমতা ১২.৯২ ঘন ফুট ( ৬শত কেজি)। রোপওয়েটির বাৎসরিক পাথর পরিবহন ক্ষমতা ছিল ১২লক্ষ ঘন ফুট প্রায় । বন্ধ হয়ে যাওয়ার পর রোপওয়ের কিছু ট্রেসেল হেলে পড়েছে বিভিন্ন স্থানে । তার ছিড়ে একাধিক বাকেটও পড়ে গেছে মাটিতে । একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ছাতকস্থ প্রাইম সিমেন্ট লিঃ কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৪নভেম্বর বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাথর পরিবহনের সুবিধার্থে রোপওয়েটি যন্ত্রপাতি ও পাথর কোয়ারীর জমি সহ ৫০ বছরের জন্য লিজ নেওয়ার আবেদন করে। কিন্তু রেলকর্তৃপক্ষ সেটি আমলে নেয়নি।

অভিজ্ঞ মহলের অভিমত, সড়ক ও নৌপথে পাথর পরিবহনের নতুন সূযোগ সৃষ্টি হওয়ায় বর্তমানে পাথর পরিবহনে রোপওয়ের কোন প্রয়োজনীয়তা নেই বিধায় অকেজো রোপওয়েটিকে সংস্কার করে পৃথিবীর বিভিন্ন দেশের মত ক্যাবল কার স্থাপন করে উন্মোচন করা যেতে পারে পর্যটনের এক নতুন দিগন্ত । সর্বনিম্ন ২০ ফুট থেকে ১৬৭টি ফুট উচ্চতা সম্পন্ন ট্রেসেলের ১৯ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কারে নদী টিলা ও হাওরের উপর দিয়ে সাদা পাথর ভ্রমন ও মেঘালয়ের নীল পাহাড়ের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন পর্যটকদের আকৃষ্ট করবে রোমাঞ্চকর এক অনুভুতিতে । দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পাথর ব্যবসায়ীদেরও ছাতক- ভোলাগঞ্জ যাতায়াতে বিশেষ সুবিধা হবে।প্রতিদিন ক্যাবলকারে যাতায়াত করবে সহস্রাধিক লোক। এতে ভোলাগন্জ ও ছাতক পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠবে।

ছাতক ও ভোলাগন্জে গড়ে উঠবে অসংখ্য হোটেল, মোটেল,রেস্টুরেন্ট, রিসোর্ট,মার্কেট ও চিত্তবিনোদনের বিভিন্ন সুবিধা। সৃষ্টি হবে কর্মসংস্থান। পাশাপাশি মুক্তিযুদ্বের ৫নং সেক্টর হেড কোয়াটার বাঁশ তলায় (হক নগর) উন্নত যোগাযোগ ও চিত্তবিনোদনের বিভিন্ন ব্যবস্হা নেয়া হলে দেশের বিভিন্ন স্হান থেকে আগত ক্যাবল কারের পর্যটকদের পদচারণও মুখরিত হবে বাঁশতলা।
ছাতক সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বিএনপি নেতা আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজকুর পাবেল, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, সামছুর রহমান সামছু, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহিবুর রহমান, এডভোকেট রেজাউল করিম তালুকদার,এডভোকেট কামাল,এডভোকেট আব্দুস সালাম, সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সেক্রেটারী আফজাল হোসেন অভিমত ব্যক্ত করে বলেন, অবহেলা ও অযত্নে ধ্বংস হয়ে যাচ্ছে সরকারি কোটি কোটি টাকার সম্পদ । রেলওয়ের কাছ থেকে লীজ নিয়ে ভোলাগঞ্জ রোপওয়েকে পর্যটন খাতে ব্যবহার করলে এটি হবে অপার সম্ভবনাময় ও লাভজনক। আদায় হবে সরকারের কোটি টাকার রাজস্ব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বিনিয়োগের জন্যে স্থানীয় ও প্রবাসী পুঁজিপতিদের এগিয়ে আসা প্রয়োজন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD