1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাট থেকে অপহৃত কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করেছে এসআরবি। স্বপ্নসিঁড়ি বিদ্যাপীঠে মেধাবীদের পুরস্কার বিতরণ দর্শনা থানা কর্তৃক বিশেষ অভিযানে সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন আসামীকে গ্রেফতার। সিংড়ায় বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা নিউ হলিক্রস প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ মহেশপুরে বিজিবির অভিযানে মানব পাচার ও মাদক কারবারে জড়িত দুই দালাল আটক রাজশাহী ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস্ আটক করা প্রসঙ্গে জামালপুরের সরিষাবাড়ির চর সরিষাবাড়ির অলিপাড়ায় ভয়াবহ আগুন, প্রায় ১২ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

স্বপ্নসিঁড়ি বিদ্যাপীঠে মেধাবীদের পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও গণিতভিত্তিক দক্ষতা বিকাশের লক্ষ্যে রাজশাহীতে স্বপ্নসিঁড়ি বিদ্যাপীঠের উদ্যোগে গণিত প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা, মনন, উপস্থিত বুদ্ধি ও গণিতের প্রতি আগ্রহের মূল্যায়ন করা হয়। প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে প্রথম শ্রেণির শিক্ষার্থী সামাইরা মেহতাজ। সে গণিতের প্রতিটি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের প্রশংসা অর্জন করে।

স্বপ্নসিঁড়ি বিদ্যাপীঠের অধ্যক্ষ মিস রিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষিকা মিস মারজিয়া আকতার, শিক্ষিকা সেমন্তী দত্ত সরকার সানজিদা, শিক্ষিকা বিপ্রা বিপাশা চৌধুরীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মিস রিয়া রহমান বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার আলো ছড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং একটি সুন্দর, সচেতন ও উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা ও মননের যথাযথ বিকাশ ঘটিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সৃজনশীল ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এতে তাদের আত্মবিশ্বাস, মননশীলতা ও ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD